1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে নগরীর নতুন রাস্তার মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নতুন রাস্তা মোড় থেকে শুরু হয়ে লিবার্টি মোড় প্রদক্ষিণ করে পুনরায় নতুন রাস্তা মোড়ে এসে শেষ হয়।
র‍্যালিতে ইউনিয়নের কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ গিয়াসউদ্দিন (বাচ্চু), সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে-১ মোঃ নবাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ সোহেল মুন্সী, কোষাধ্যক্ষ মোঃ তুহিন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ মিরাজ, দপ্তর সম্পাদক মমতাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শামীম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাগর মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান (আশা), রাজিউর রহমান মিলন, নূর মোহাম্মাদ, মশিউর রহমান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে র‍্যালিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।