1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

‎১১ দিনের ছুটিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে দীর্ঘ ১১ দিনের ছুটিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রশাসন শাখার উপ-পরিচালক মোঃ জাবেদ এলাহী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে ২০২৬ (সোমবার) থেকে শুরু করে ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
‎তবে দীর্ঘ এই ছুটির সময়ে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এর মত জরুরি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ০৭ জুন ২০২৬ (রবিবার) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক দপ্তরসমূহ যথারীতি চালু থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।