1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন

জেলা জামায়াত নেতা মুন্সী মঈনুলের স্ত্রীর ইন্তেকাল

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৫৮) শনিবার রাত সাড়ে ১০ টায় স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)| মৃত্যু কালে তিনি ¯^ামী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-¯^জন ও গুণগ্রাহী রেখে গেছেন| রোববার বাদ জোহর শিরোমণি উত্তর পাড়ার মুন্সী বাড়ির আঙিনায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়| জানাযায় অন্যান্যের মধ্যে খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, বাদামতলা চক্ষু হাসপাতালের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ডাঃ রফিকুল হক বাবলু, ট্রেজারার হারুন অর রশিদ, সদস্য এস এ রহমান বাবুল, ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ শিপেষ ব্যানার্জী, মেডিকেল ডাইরেক্টর ডাঃ মিজানুর রহমান নাসির, ডাঃ হাবিবুল্লাহ, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য স,ম এনামুল হক, সাবেক ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা জামায়াতের আমীর ডাঃ ˆসয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আঃ আলিম মোল্যাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলামের স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে রোববার সকালে মরহুমার বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর ও তাদের ˆধর্য্য ধারণ করার আহ্বান জানান| এসময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে মহান রবের দরবারে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।