1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ৫৫৫ শিশুর মৃত্যু হলো।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ঢাকার এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গে ঢাকায় চার, ময়মনসিংহে দুজন, রাজশাহী, সিলেটে ও বরিশালে একজন করে শিশু মারা গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ৪৬৭ শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া সারা দেশে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৬ হাজার ২৩ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ শিশু।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।