1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে দুই সীমান্তে ঠেলে দেওয়া ২১ জনকে সরিয়ে নিল বিএসএফ ড. ইউনূসের বিরুদ্ধে এমপি শেখ মজিবুরের মামলার আবেদন ‘চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখে ব্যবস্থা’ পুশইনের শঙ্কায় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, তিন শহরে বিস্ফোরণ পলাতক সাবেক ডিবি প্রধান হারুনের সম্পদ জব্দে আইনি প্রক্রিয়া শুরু মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উপজেলা কমিটি গঠন নিজের দৃড় মনোবল প্রবল ইচ্ছা শক্তি থাকলে সফলতা যে ধরা দিবেই তারই উদাহরণ রিপন দাস

টুঙ্গিপাড়ায় পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
​টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকা-পিরোজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। অবরোধের কারণে সড়কের দুই পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা একটি মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় যান এবং ঢাকা-পিরোজপুর মহাসড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করেন। প্রায় ৩০ মিনিট ধরে এই অবরোধ কর্মসূচি চলে।

​আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (বাজিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু ওই কেন্দ্রের শিক্ষকরা বিভিন্ন সময় পরীক্ষার্থীদের সাথে অত্যন্ত আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করে থাকেন।
​শিক্ষার্থীরা জানান, তারা কোনো বেসরকারি স্কুল বা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক নন। তাদের নিজস্ব কলেজের শিক্ষকরা বিসিএস ক্যাডার হওয়া সত্ত্বেও একটি বেসরকারি কেন্দ্রের শিক্ষকদের এমন আচরণ তারা মেনে নেবেন না। এ সময় যেকোনো সরকারি কলেজকে তাদের নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।

​খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আইয়ুব আলী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষও সেখানে উপস্থিত ছিলেন। প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি দাওয়া মনোযোগ দিয়ে শোনা হয় এবং বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, যেহেতু আগামী মাসেই পরীক্ষা, তাই এই মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করা বেশ জটিল বিষয়। আমরা শিক্ষার্থীদের বুঝিয়েছি যে তারা যে বিষয়ে আশঙ্কাবোধ করছে, তেমন কিছুর কারণ নেই আমরা যথাযথ ব্যবস্থা নেব। তবে তাদের দাবিটি বিবেচনা করে কেন্দ্র পরিবর্তন করা যায় কি না, তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। আমাদের আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে পড়ার টেবিলে ফিরে গেছে।
​টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আইয়ুব আলী জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।