1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে দুই সীমান্তে ঠেলে দেওয়া ২১ জনকে সরিয়ে নিল বিএসএফ ড. ইউনূসের বিরুদ্ধে এমপি শেখ মজিবুরের মামলার আবেদন ‘চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখে ব্যবস্থা’ পুশইনের শঙ্কায় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, তিন শহরে বিস্ফোরণ পলাতক সাবেক ডিবি প্রধান হারুনের সম্পদ জব্দে আইনি প্রক্রিয়া শুরু মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উপজেলা কমিটি গঠন নিজের দৃড় মনোবল প্রবল ইচ্ছা শক্তি থাকলে সফলতা যে ধরা দিবেই তারই উদাহরণ রিপন দাস

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, তিন শহরে বিস্ফোরণ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের বিমানবাহিনী ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এরপরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির তিনটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে।
তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, রাষ্ট্রীয় টেলিভিশন তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে। এছাড়া, মধ্যাঞ্চলীয় শহর কারাজের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে ইসরায়েল পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে এক বার্তায় বলেছে: কিছুক্ষণ আগে, ইসরায়েলি বিমানবাহিনী পশ্চিম ও মধ্য ইরানে ইরানি সন্ত্রাসী শাসকদের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এদিকে ইরান তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর তেহরানের দুটি প্রধান বিমানবন্দরের একটি। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে এটি কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে পুনরায় চালু করা হয়েছিল।
তবে ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে মধ্য ও পশ্চিম ইরানে ইসরায়েলের হামলার সময় তেহরানের আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়নি।
তেহরান অগ্নিনির্বাপণ বিভাগের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ভোরে ইরানের রাজধানীর পশ্চিমাঞ্চলে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে এখনো হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।