1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে দুই সীমান্তে ঠেলে দেওয়া ২১ জনকে সরিয়ে নিল বিএসএফ ড. ইউনূসের বিরুদ্ধে এমপি শেখ মজিবুরের মামলার আবেদন ‘চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখে ব্যবস্থা’ পুশইনের শঙ্কায় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, তিন শহরে বিস্ফোরণ পলাতক সাবেক ডিবি প্রধান হারুনের সম্পদ জব্দে আইনি প্রক্রিয়া শুরু মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উপজেলা কমিটি গঠন নিজের দৃড় মনোবল প্রবল ইচ্ছা শক্তি থাকলে সফলতা যে ধরা দিবেই তারই উদাহরণ রিপন দাস

‘চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখে ব্যবস্থা’

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দাবি কতটুকু যৌক্তিক ও গ্রহণযোগ্য, তা দেখে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার (৮ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তাদের নিয়ে বসবেন। গণতান্ত্রিক দেশ, আন্দোলন করার অধিকার সবার রয়েছে। আমরা দেখব তাদের দাবি কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য।
চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো ওই পর্যায়ে যায়নি। তারা সেবা দিচ্ছেন এবং সেবা অব্যাহত রেখেছেন। আমরা আলোচনা করবো।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারা কী বলেছে না বলেছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের আইন মেনে কাজ করতে হয়। তারা সময় চেয়েছে, আদালতও অনেক সময় সময় দেয়; তাই আমরাও দুদিন সময় দিয়েছি।
মন্ত্রী বলেন, আমাদের উচ্চমানের আইনজীবী রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে এগিয়ে যাচ্ছি। আমাদের তারা কী ক্ষতিপূরণ দেবে? আমরা দেখব তারা কী অপরাধ করেছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা আমাদের অবস্থানে ঠিক থাকব। সততা ও ন্যায় নিষ্ঠার ভিত্তিতে কাজ করে যাবো।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।