1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সুন্দরবনে কাঁকড়া ও নৌকাসহ ৩ জেলে আটক জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের অধীনস্থ কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদীর বাটুলার টোটা এলাকা থেকে বিনা পাশে প্রবেশ করায় ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে তাদেরকে আটক করা হয় এ সময় ২৮ কেজি কাকড়া একটি নৌকা সহ কাকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের মৃত দাউদ আলী মোড়লের পুত্র মোঃ ইসমাইল মোড়ল(৫৫),মোঃ হাসেম আলী গাজীর মোঃ আছাদুল গাজী (৪১), খোদাবক্স গাজীর পুএ মোঃ আঃ রহমান(৩০),

বিষয়টি নিশ্চিত করে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর বাটুলার টোটা এলাকায় নিয়মিত টহলকালে দূর থেকে একটা নৌকা দেখতে পাই। এ সময় দ্রুত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতি পত্র (পাস) দেখতে চাইলে তারা দেখাতে পারে না। ফলে তাদের আটক করি।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।