1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

ইত্যাদির ‘নাতি’খ্যাত নিপুর বাবা মারা গেছেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাবা হারালেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নাতি খ্যাত অভিনেতা শওকত আলী তালুকদার। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মৃত্যুবরণ করেন অভিনেতার বাবা ডা. গোলাম মোস্তফা তালুকদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন নিপুর বাবা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। পরে চিকিৎসাধীন ছিলেন উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে।
নিপুর বাবার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় আজ সকাল ৯টায় উত্তরায়। এরপর লাশ নিয়ে নিপুর পরিবার রওনা দিয়েছে নিজ গ্রাম জামালপুরে। সেখানে আরেক দফার জানাজা শেষে হবে দাফন।
নিপুরা তিন ভাই ও এক বোন। গ্রামের বাড়ি জামালপুর হলেও উত্তরায় পরিবারসহ বাস তাদের। নিপুর জন্মও ঢাকায়। ইত্যাদির বাইরে কোথাও অভিনয় করতে দেখা যায় না এ অভিনেতাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।