1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

দিশা পাটানির বাড়িতে হামলাকারী পুলিশের গুলিতে নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। অভিনেত্রীর বাড়িতে হামলার সঙ্গে জড়তি দুই ব্যক্তিকে ধরতে বুধবার অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশ সঙ্গে সন্ত্রাসীরা মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এ সময় আত্মরক্ষার জন্য পুলিশ গুলি ছুড়লে অভিযুক্ত দুই ব্যক্তি নিহত হয়।
মৃত দুই অভিযুক্তের নাম রবীন্দ্র (রোহতক) এবং অরুণ (সোনিপত)। ঘটনাস্থল থেকে একটি গ্লক পিস্তল, একটি জিগানা পিস্তল এবং একাধিক গুলি ভরা কার্তুজ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই দুই অভিযুক্ত ছিল গোল্ডি ব্রার গ্যাংয়ের সক্রিয় সদস্য। এনকাউন্টারের সময় তারা আত্মসমর্পণ না করে পাল্টা গুলি চালায়। এরপরেই পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুত্বরভাবে জখম হন। পরে তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে, ১২ সেপ্টেম্বর ভোর ৩টার দিকে মোটরবাইকে করে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। এ ঘটনার পরেই সেদিন গভীর রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা হয় অভিনেত্রীর বাবার। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, অপরাধীরা পাতালে লুকোলেও তাদের মাটি খুঁড়ে বের করে এনে শাস্তি দেওয়া হবে।
উল্লেখ, দিশার বাড়িতে গুলি চালানোর দায় শিকার করে গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই গ্যাং জানিয়েছিল হিন্দু ধর্মকে অপমান করা-ই অভিনেত্রীর বাড়িতে গুলি চালানোর কারণ।
তবে তাদের চোখে দোষী দিশা নন। তার বোন খুশবু পাটানি। গোল্ডির দাবি, দিশার পরিবার তথা তার বোন খুশবু পটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করছেন। এর ফলে হিন্দু ধর্মের অপমান করেছেন। আর সনাতন ধর্মের অপমান তারা কিছুতেই মেনে নেবেন না। তাই এটা একটা সাবধানবাণী ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।