1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

হাসপাতালে ভর্তি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু চোখের সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, ইতোমধ্যে তার চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা এম এন ইস্পাহানি।
র্রফ রোববার (২১ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে নির্মাতা ইস্পাহানি লেখেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু। একজন পরিপূর্ণ সাদা মনের মানুষ। আল্লাহর রহমতে সাকসেসফুলি চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দোয়া করবেন।’
ওই পোস্টের মন্তব্যের ঘরে ঢাকাই সিনেমার খল অভিনেতা মিশা সওদাগর দোয়া লিখেছেন, ‘অনেক দোয়া’। এছাড়া অনেকেই চলচ্চিত্র পরিচালকের সুস্বাস্থ্যতা কামনা করেছেন।
ওই পোস্টে দেখা যায়, হাসাপাতালে বিছানায় এক চোখে অপারেশন অবস্থায় শুয়ে আছেন দেলোয়ার হোসেন ঝন্টু।
দীর্ঘ চার দশকের বেশি সময়ে শতাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ‘লিডার’ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘বন্দুক’। ঝন্টু পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ‘শিমুল পারুল’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ঝিনুকমালার প্রেম’, ‘বউমা’, ‘সকাল-সন্ধ্যা’, ‘পালকি’, ‘জজ ব্যারিস্টার’, ‘মুজাহিদ’, ‘হাতি আমার সাথী’।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।