1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

বিতর্কের জেরে মন্দোদরীর চরিত্র থেকে বাদ পুনম

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযাগের কারণে মন্দোদরীর চরিত্র থেকে বাদ পড়তে হলো ভারতের বহুল বিতর্কিত মডেল-অভিনেত্রী পূনম পাণ্ডেকে- এমনই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির ‘লব কুশ রামলীলা কমিটি’। এই বছরের রামলীলা উদ্‌যাপনে রাবণের স্ত্রীর চরিত্রে প্রথমে পূনমের অভিনয় করার কথা ছিল। কিন্তু, বেশ কিছু গোষ্ঠীর আপত্তির মুখে সেই সিদ্ধান্ত বদল করা হলো। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘একজন শিল্পীর পরিচয় তার কাজ। অতীত দিয়ে কারও বিচার করা উচিত নয়। কিন্তু, সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তারা আরও বলেন, ‘সমাজে প্রত্যেক নারীর অবদান থাকে। তাকে অপমান করা উচিত নয়। প্রথমে আমরা মনে করেছিলাম যে, পূনম খুব ভারো মন্দোদরীর চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন। কিন্তু কিছু গোষ্ঠীর উষ্মাপ্রকাশ দেখে আমাদের পুনর্বিবেচনা করতে হলো।’
পূনমকে শিল্পী হিসেবে সম্মান জানিয়েই অন্য অভিনেত্রীকে ওই চরিত্রের জন্য ভেবেছেন তাঁরা। আয়োজকদের মন্তব্য, রামচন্দ্রের কাহিনি ও সমাজে মৈত্রীর বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। সেখানে কোনও বিতর্ক তারা চান না। এই ‘লব কুশ রামলীলা’ আয়োজিত ‘রামলীলা’ দেখতে প্রতি বছর দিল্লিতে প্রচুর মানুষের সমাগম হয়। এর আগেও একাধিক চরিত্রে তারা বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীকে এনেছেন। পূনমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে দিল্লি বিজেপি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।