1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

থালাপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর পরদিনই থালাপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোববার চেন্নাই পুলিশের নিয়েলঙ্কারাই এলাকায় অবস্থিত বিজয়ের বাসভবনে বোমা রয়েছে—এমন একটি ফোনকল পায় কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল ও স্নিফার ডগ মোতায়েন করা হয়েছে এবং বাড়ির ভেতর-বাইরে তল্লাশি চালানো হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, কারুরের পদদলনের ঘটনার পর থেকেই বিজয়ের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনার পরই নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি করে এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেককে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন বিজয়। নিহতদের মধ্যে রয়েছেন ১৮ জন নারী, ১৩ জন পুরুষ, পাঁচ কিশোরী ও পাঁচ কিশোর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিজয় লিখেছেন, ‘এ অর্থ অবশ্যই এমন ক্ষতির তুলনায় খুব সামান্য। তবু এই মুহূর্তে পরিবারের একজন হিসেবে আমার কর্তব্য হলো আপনাদের পাশে দাঁড়ানো।’
তিনি ঘটনাটিকে ‘অপূরণীয় ক্ষতি’ আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। বিজয় আরও লেখন, ‘যাদের সঙ্গে আমি দেখা করেছি, তাদের মুখই চোখের সামনে ভেসে উঠছে। যত বেশি ভাবছি, তত বেশি মন ভেঙে পড়ছে।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো গোয়েন্দা ত্রুটি ছিল না। বিজয় দেরিতে সমাবেশে পৌঁছানোয় মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।