1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

তালায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী, খেশরা, জালালপুর ও মাগুরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর ‘২৫) সকাল থেকে তিনি এসব পূজা মণ্ডপ ঘুরে দেখেন। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মাদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বিএনপি নেতা হাছিবুর রহমান, যুবদল নেতা মেহেদী হাসানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় হাবিবুল ইসলাম হাবিব বলেন, দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এখানে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।