1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

কিংবদন্তি সংগীতশিল্পী ছান্নুলাল মিশ্র আর নেই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ৯১ বছরে পরপারে পাড়ি জমালেন উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি ছান্নুলাল মিশ্র। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই শোক সংবাদে ভারতের সংগীতাঙ্গন গভীর শোক প্রকাশ করেছে।
শিল্পীর কন্যা নম্রতা মিশ্র জানিয়েছেন, বুধবার (১ অক্টোবর) রাত থেকে ছান্নুলালের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উত্তরপ্রদেশের মির্জাপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন ছান্নুলাল মিশ্র। বাড়িতেই চলছিল তার চিকিৎসা। ১১ সেপ্টেম্বর অবস্থার অবনতি হলে মির্জাপুর মেডিকেল কলেজের ১৫ জন চিকিৎসকের একটি বিশেষ দল তার চিকিৎসা করছিল।
ছান্নুলাল মিশ্র ১৯৩৬ সালের ৩ আগস্ট উত্তরপ্রদেশের হরুহরপুরে জন্মগ্রহণ করেন। সংগীতে তার পথচলা শুরু হয় বাবার, বদ্রীনাথ মিশ্রের কাছ থেকে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর আগ্রহের কারণে তিনি বাবার নির্দেশনায় শাস্ত্রীয় সংগীত অনুশীলন শুরু করেন।দীর্ঘ জীবনের প্রায় একশ বছর ধরে ছান্নুলাল মিশ্র ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন। তার কণ্ঠে রচিত রাগ আর ভজনের ধারা দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছে। ভারতীয় সংগীতাঙ্গন তাকে ‘লেজেন্ড’ হিসেবে স্মরণ করবে।
শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে ছান্নুলাল মিশ্রের অবদান অনবদ্য। তিনি অসংখ্য কনসার্ট ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং দেশীয় ও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সংগীতকে উপস্থাপন করেছেন। তার বিদায় শোকের ছায়া ফেলেছে সংগীতপ্রেমীদের মনে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।