1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নগরীর বিভিন্ন পুকুর ও জলাধার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : ‘‘হেলদি সিটিস : আরবান গভর্ণন্যাস ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বিদ্যমান পুকুর ও জলাধারসমূহ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। খুলনাকে একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। পরিচ্ছন্ন কার্যক্রমের আওতায় গতকাল শনিবার নগরীর তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদরাসার অভ্যন্তরীণ পুকুরের কচুরিপানা ও বর্জ্য অপসারণ করা হয়। বিডি-ক্লিন খুলনার সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, মাদরাসার অধ্যক্ষ এ এস এম নাজমুস সউদ, পরিবেশবাদী সংগঠন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহসভাপতি সরদার আবু তাহের, স্বেচ্ছাসেবী সংস্থা সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মশার বংশবিস্তার হ্রাসে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশনের এ কার্যক্রমের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি কেসিসি’র পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।