1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মৎস্যজীবিদের মাঝে হতাশা ও উৎকন্ঠা: ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শনিবার শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

শরণখোলা : সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে নিষেধাজ্ঞার শুরুর আগেই ঘাটে ফিরে এসেছে ফিশিংবোটবহর। সাগরে বার বার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে এবছর জেলেরা আশানুরুপ মাছ ধরতে পারেননি। আগামীকাল শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। ২৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। নতুন করে নিষেধাজ্ঞায় উপকূলের জেলে মৎস্যজীবিদের মাঝে হতাশা ও উৎকন্ঠা বিরাজ করছে।
শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ ৩নং সতর্ক সংকেত জারী করেছে। সাগর উত্তাল হওয়ায় অধিকাংশ ফিশিংবোটবহর মাছ ধরা বন্ধ করে নিষেধাজ্ঞা শুরুর দুইদিন আগেই ঘাটে ফিরে এসেছে। অবশিষ্ট বোট উপকূলের দিকে ছুটে আসছে। এবছর সাগরের আবহাওয়া নয় দফা খারাপ হওয়ায় জেলেরা মাছ ধরতে পারেনি ফলে বিপুল পরিমাণ লোকসান হওয়ায় জেলে মহাজনদের পথে বসার উপক্রম হয়েছে বলে আবুল হোসেন জানান।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, উপকূলের জেলে মৎস্যজীবিরা ভালো নেই। মাছ ধরায় নিষেধাজ্ঞার বেড়াজাল ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার জেলে মৎস্যজীবিরা অপূরণীয় ক্ষতির সম্মূখীন হয়েছেন। গত দুই দিন যাবৎ সাগরের আবহাওয়া খুবই খারাপ হওয়ায় অধিকাংশ ফিশিংবোট ঘাটে ফিরে এসেছে। দুই একটা বোট যা সাগরে ছিলো তা উপকূলে ছুটে আসছে বলে মোস্তফা চৌধূরী জানান।
পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটী ফরেষ্ট রেঞ্জার সুব্রত কুমার দাস বলেন, সাগরে আবহাওয়া খারাপ । প্রবল ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল হওয়ায় ফিশিংবোটবহর উপকূলের দিকে চলে গেছে।
শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ^াস বলেন, মা ইলিশ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের ইলিশ ধরা, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে। কেউ যাতে অবৈধভাবে ইলিশ ধরতে না পারে সে ব্যপারে নদী ও সাগরে মৎস্য বিভাগসহ, পুলিশ, কোষ্টগার্ড ও নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।
ছবির ক্যাপশনঃ
সাগর উত্তাল হওয়ায় নিষেধাজ্ঞা শুরুর আগেই ফিশিংবোটবহর ঘাটে ফিরে এসেছে। বৃহস্পতিবার দুপুরে শরণখোলার রাজৈর মৎস্যঘাট থেকে তোলা ছবি।

 

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।