1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর তালার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ দাকোপে সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা অগ্রনী ব্যাংক এজেন্ট শাখা জীবিকার তাগিদে স্বপ্ন বুনছেন এক সংগ্রামী নারী পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ, লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা ঈদের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা জ্বালানির মজুদ এক লাখ ৩৬ হাজার টন, দাম বাড়ার শংকা নেই মার্কিন নাগরিকদের ১৪টি দেশ ছাড়ার আহ্বান, সহায়তা মিলবে না ইসরায়েলে

যমুনা অভিমুখী শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কর্যালয় যমুনা অভিমুখে রওনা করা শিক্ষকদের হাইকোর্ট মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। পরে রাস্তায় বসে পড়েন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।
রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা যমুনা দিকে যাত্রা শুরু করেন। এর আগে টানা ২১তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।
এদিকে, জাতীয়করণের গেজেট প্রকাশ না হওয়ায় রোববার ‘যমুনা অভিমুখে লং মার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুরের পর থেকে এই কর্মসূচি শুরু হতে পারে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
শিক্ষকরা অভিযোগ করে বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে তাদের চাকরি জাতীয়করণের প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। ধাপে ধাপে সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা আসার নয় মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি।
তারা আরও বলেন, বিভিন্ন অজুহাতে জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখায় বাধ্য হয়েই আবারও আন্দোলনে নামতে হয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট