1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর তালার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ দাকোপে সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা অগ্রনী ব্যাংক এজেন্ট শাখা জীবিকার তাগিদে স্বপ্ন বুনছেন এক সংগ্রামী নারী পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ, লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা ঈদের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা জ্বালানির মজুদ এক লাখ ৩৬ হাজার টন, দাম বাড়ার শংকা নেই মার্কিন নাগরিকদের ১৪টি দেশ ছাড়ার আহ্বান, সহায়তা মিলবে না ইসরায়েলে

নগরীতে ছেলে ও পুত্রবধূর হাতে পিতা খুন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :  নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া বাঁশতলা মোড় এলাকার একটি বাড়ীতে মোঃ লিটন খান (৪৫) নামে এক ব্যক্তিকে তার ছেলে ও পুত্রবধূ ধাঁরালো অস্ত্রাঘাতে খুন করেছে। এরপর তারা নিহতের কাছে থাকা ১৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশ জানায়, কয়েকদিন আগে লিটন একটি সমিতি থেকে টাকা লোন করেন। ভিকটিমের মাদকাসক্ত পুত্র আবু বক্কর সিদ্দিক লিমন সেই টাকা নেয়ার জন্য তার পিতার সাথে বাকযুদ্ধ শুরু করে। এর ধারাবাহিকতায় লিমন এবং তার স্ত্রী ফাইজ আখতার চাঁদনী দু’জন মিলে লিটনকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। এরপর বটি দিয়ে গলায় কোপ দিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ঘাতকেরা তার পকেট থেকে টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।
নিহত লিটনের স্ত্রী শিউলী বেগম ওই ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় তার স্বামীর মৃতদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ এ ফোন করে খবরটি জানান। এরপর থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডেকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের গলায় লাল রঙের একটি ওড়না পেচানো ছিল। পাশেই রক্তমাখা বটিটিটি পড়ে ছিল।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই জনকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট