1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যশোরে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যশোর : প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমুআ প্রেসক্লাব যশোর প্রাঙ্গণে যশোর টাউন আহলে হাদীছ জামে মসজিদ, ষষ্টিতলা এবং বকচর আহলে হাদীছ জামে মসজিদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রহমান হুযাইফা এবং সংক্ষিপ্ত আলোচনা করেন শায়খ আব্দুর রহিম। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা শাইকুল ইসলাম বিন আব্দুল মালেক শুখা। এছাড়া বক্তব্য রাখেন আকবার হোসেন, মাওলানা হারুন হোমাইন, হাফেজ মাশকুর আলম,অধ্যাপক তৌহিদুল ইসলাম (যুগ্ম সেক্রেটারি), মাওলানা খলিলুর রহমান (জেলা জামায়াতে ইসলামী) ও জয়নাল আবেদীন (জেলা ওয়ার্কিং কমিটির সদস্য)।
বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না থাকায় শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা অবিলম্বে প্রতিটি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।