1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

শার্শায় ককটেল বিস্ফোরণে আহত ১

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 যশোর : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোগা কলেজ মোড়ে ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক তরুণ আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত মিনারুল (২২) গোগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

ঘটনার সূত্রপাত হয় গোগা এলাকার “রাজ ব্রিকস” ভাটার জমি লিজের টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে। ওই ভাটার মালিক প্রবাসী হযরত আলী। ভাটার মধ্যে স্থানীয় জাহিদ হোসেনের প্রায় দেড় বিঘা জমি রয়েছে। সকালে জাহিদ লিজের টাকা চাইতে গেলে ভাটার দায়িত্বে থাকা সাজু বদ্দি ও তার সহযোগীরা তাকে মারধর করে বের করে দেন।

পরে সন্ধ্যায় স্থানীয় বিএনপি নিয়ন্ত্রিত এক ক্লাবে মীমাংসার বৈঠকের আয়োজন হয়। সেখানে জাহিদসহ জমির মালিকরা গেলে সাজু বদ্দি, রাজু বদ্দি, ডিটু, রাসেলসহ আরও ১০/১৫ জন অতর্কিতে হামলা চালায়। তারা কলেজ মোড় ও আশপাশের এলাকায় ৬/৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন দিকবিদিক ছুটোছুটি করতে থাকে।

খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ।

এঘটনায় যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান ,জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে এলাকাবাসীরা বলেছেন, সাজু বদ্দি, রাজু বদ্দি, ডিটু, রাসেলসহ ১০/১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।