1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা সেন্টার কার্যক্রম বন্ধ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। ১ অক্টোবর (বুধবার) শহরের ইটাগাছা এলাকার সংগ্রাম প্লাজায় অবস্থিত ভাড়া করা কার্যালয়টি খালি করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে ভবন মালিককে আগেই জানানো হয়েছিল যে, নির্ধারিত দিনে সেন্টারটি সরিয়ে নেওয়া হবে। এর আগে, চলতি বছরের ২৮ আগস্ট ভবন মালিককে লিখিতভাবে কক্ষ খালি করার নোটিশ দেওয়া হয়।
২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সংগ্রাম প্লাজার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সাতক্ষীরায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছিল। ভবনটির ম্যানেজার লক্ষ্মীনাথ গাইন জানান, প্রায় এক মাস আগে কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেয় যে সাতক্ষীরায় আর ভিসা অফিস রাখা হবে না।
স্থানীয়রা জানান, ২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও দুই মাস সেন্টারটির কার্যক্রম চালু ছিল। তবে এরপর থেকে অফিসটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
সাতক্ষীরার এ সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় এখন এ অঞ্চলের মানুষকে ভিসা আবেদন করতে অন্য জেলা বা রাজধানীতে যেতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।