1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (০৪ অক্টোবর) সকালে সদর উপজেলার তেঁতুলিয়ায় টোল প্লাজার সামনে ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তেঁতুলিয়া টোল প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মনি মোহন বিশ্বাস (৭০)। এ সময় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ট্রলিতে ইট বোঝাই করে খায়রুল মোল্লা (২৭) চর গোবরা ইট ভাটা থেকে চর বাসুরিয়া যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চালক বাহনটি রাস্তার খাদে ফেলে দিলে খায়রুল মোল্লা মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।