1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : টানা ছয় দিনের ছুটি শেষে শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য খালাস প্রক্রিয়া। ফলে বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকায় গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন— টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছিলেন দু-দেশের ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তারিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, দুর্গাপূজায় লম্বা ছুটির কারণে বন্দরে সৃষ্টি হয়েছে পণ্যজট। আজ সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করবে পণ্যজট।
এদিকে, আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও কর্মব্যস্ততা ফিরেছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর শ্রমিকরা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের (ওসি) ইলিয়াস হোসেন জানান, দুর্গাপূজার ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। এবার শারদীয় দুর্গাপূজার ছুটিতে বেনাপোল আন—র্জাতিক চেকপোস্ট দিয়ে দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত কিছুটা বেড়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন— ৫০৫০ জন পাসপোর্ট যাত্রী এই চেকপোস্ট দিয়ে ভারতে গিয়েছেন। দেশে ফিরেছেন ৪৩০০ জন।
পরিচালক শামীম হোসেন জানান, শনিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।