1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

তালায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জ বিজয়ী

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : ‘মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন’ এই স্লোগান সামনে রেখে তালায় ৩ লক্ষ টাকার ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল খেলায় গোপালগঞ্জ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি ২-০ গোলের ব্যবধানে সাতক্ষীরা এআর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকালে ছায়াবিথী সংগঠনের আয়োজনে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছায়াবিথী সংগঠনের প্রধান উপদেষ্টা এম. মফিদুল হক লিটুর অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে উদ্বোধন ঘোষণা করেন তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম আনু। ছায়াবিথী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির নাহিদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা বাজার বণিক সমিতির আহবায়ক মো. নুরুল ইসলাম, কলারোয়া উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক শেখ আব্দুস ছালাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মারুফুল ইসলাম মারুফ। সমগ্র টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছায়াবিথী সামাজিক সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান সাইদ। খেলার ধারাভাষ্য দেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সদস্য মাস্টার ওলিয়ার রহমান ও জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন। মাঠজুড়ে ছিল দূরদূরান্ত থেকে আসা হাজারো ফুটবলপ্রেমীর উপচেপড়া ভিড়। খেলায় নির্বাচিত সেরা প্লেয়ারদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।