1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

মাদারীপুরে দু’গ্রুপের সংর্ঘষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই বিএনপির এক মনোনয়ন প্রত্যাশীর কর্মী সমর্থকদের উপরে হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় হামলায় পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন নেতা কর্মী আহত হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদ চত্ত্বরে এই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলা চত্ত্বরে দুপুরে মাদারীপুর-৩ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেনাবাহিনীর মেজর (অব.) রেজাউল করিম রেজা তার কিছু কর্মী ও সমর্থকদের নিয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেখা করতে আসেন। এসময় উপজেলা পরিষদ চত্বরে তার কর্মী সমর্থকদের নিয়ে জড়ো থাকা অবস্থায় একই সংসদীয় আসনের বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদারের সমর্থক কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচএম তুহিন সাথে বাক বিতন্ডা হয়। পরে তা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে হামলায় অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, স্থানীয় সাংবাদিক ইব্রাহিম সবুজসহ আহত হয় অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ঘটনার পর উপজেলা চত্ত্বরে থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

এই বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।