1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

শরণখোলা অফিসঃ শরণখোলায় সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাকির আকন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের মৃত হালিম আকনের ছেলে। প্রতিবেশী জিয়াউল হাসান হাওলাদার জানান, জাকির আকন নিজ বাড়ির বাগানে সুপারি পাড়তে একটি গাছে ওঠেন। সুপারির ছড়া (কাঁধি) নিচে ফেলে গাছে থাকা অবস্থায় ওই গাছ থেকে ঝুল দিয়ে পাশের আরেকটি সুপারি গাছে যাচ্ছিলেন। এ সময় হাত ফসকে পাশে থাকা টানা বিদ্যুতের তারের ওপর পড়েন। বিদ্যুতের তারে কিছুক্ষণ ঝুলে থাকার পর নিচে পড়ে যান তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কেয়া মনি জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে জাকির মারা যায়। তাকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।