1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : ‘স্থানীয় ও বৈশ্বিক কর্মকান্ডের চালিকাশক্তি বয়স্ক ব্যক্তিরা: আমাদের আকাঙ্খা, আমাদের মঙ্গল, আমাদের অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষা করা সকলের দায়িত্ব। প্রবীণেরা সমাজের বোঝা নয়, আমাদের গর্ব। তাদের শ্রম ও মেধার বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। সামাজিক বেষ্টনীর আওতায় প্রবীণ ব্যক্তিদের বলয় বৃদ্ধি করা হয়েছে। আটটি বিভাগে তাদের জন্য প্রবীণ নিবাস গড়ে তোলা হয়েছে। বর্তমানে ৬১ লাখ প্রবীণ ব্যক্তিকে বয়স্কভাতার আওতায় আনা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশে^ প্রবীণ জনসংখ্যা ১২শত বিলিয়ন, যা ২০৫০ সালে দুই মিলিয়নে দাঁড়াবে। আমাদের দেশে বর্তমানে এক কোটি ৩০ লাখ প্রবীণ ব্যক্তি রয়েছে, যা ২০২৬ সালে এক কোটি ৮০ লাখে পৌঁছাবে। সরকার প্রবীণদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ সাইদুল হাসান। অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিরা বক্তৃতা করেন। অনুষ্ঠান শেষে ১০ জন প্রবীণের মাঝে ছড়ি বিতরণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আগে খুলনা রেলওয়েস্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।