1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

প্রতারণার মামলায় শিল্পা শেঠিকে ৫ ঘণ্টা জেরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মাস দুয়েক আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে শিল্পা শেঠি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার। বর্তমানে মামলাটি তদন্তাধীন। অর্থ জালিয়াতির মামলায় শিল্পাকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে কে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দফতর (ইকনমিক অফেন্সেস উইং)।
একটি সূত্র জানিয়েছে, তদন্ত কর্মকর্তারা শিল্পার মালিকানাধীন একটি সংস্থার অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা স্থানান্তর করার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এখনও পর্যন্ত, এই মামলায় শিল্পা শেঠিসহ পাঁচজনের বক্তব্য রেকর্ড করেছে।
এর আগে সেপ্টেম্বরে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা রাজ কুন্দ্রার বক্তব্য রেকর্ড করেছিল। রাজকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছিল, ‘৬০ কোটি টাকার জালিয়াতির অভিযোগে অভিনেত্রী শিল্পা এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে তদন্ত চলছে। মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা রাজ কুন্দ্রার বিরুদ্ধে সমন জারি করেছে।’
এদিকে গত ২ থেকে ৫ অক্টোবর থাইল্যান্ডের ফুকেটে পারিবারিক ছুটি কাটাতে বিদেশ ভ্রমণের অনুমতি চেয়েছিলেন রাজ-শিল্পা, কিন্তু মুম্বাই হাইকোর্ট তাদের আবেদন নামঞ্জুর করেন। তারা মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার জারি করা লুকআউট নোটিশ স্থগিত চেয়ে একটি আবেদন দায়ের করেছিলেন। কিন্তু আদালত তাদের আবেদন খারিজ করে দেন।
শিল্পা ও রাজের আইনজীবী নিরঞ্জন মুন্ডারগি, কেরাল মেহতা আদালতে বলেন, ‘তাদের বিরুদ্ধে ২০২১ সালে মামলা থাকা সত্ত্বেও দম্পতি একাধিকবার বিদেশ ভ্রমণ করেছিলেন। এবং তদন্তে সহযোগিতা করার জন্য ফিরে এসেছিলেন। তাই তারা দাবি করেন বর্তমান তদন্ত চলাকালীন তাদের ভ্রমণের অনুমতি দেওয়া উচিত।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।