1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

মোংলায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : মোংলায় থানা পুলিশের অভিযানে এই সর্ব প্রথম বৃহৎ ইয়াবার চালান সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৮৮৬ পিচ ইয়াবা জব্দ করা হয়। ৬ অক্টোবর সোমবার রাত আনুমানিক ১০ টার সময় অভিযান চালিয়ে মোংলা থানা পুলিশ এই ইয়াবার বৃহৎ চালান জব্দ করেছে। মঙ্গলবার সাড়ে ১১ টায় মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানান। মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন , গােপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের শিল্পাঞ্চল এলাকার দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান গেটের সামনে অভিযান চালায় পুলিশ । পুলিশের একটি দলের সমন্বয়ে চালানাে ওই অভিযানে শফিকুল হাওলাদার (২৭) নামের এক মাদক ব্যাবসায়ীকে কৌশলে গ্রেফতার করা হয় । এসময় তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৮৮৬ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬৬ হাজার টাকা বলে ধারণা করা হয় । ইয়াবা ব্যাবসায়ী শফিকুল হাওলাদার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে । এই চালানের সাথে একটি বড় চক্র জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হয় । এই চক্রের একজনকে হাতেনাতে গ্রেফতার করা হলেও । চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তিনি আরো জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও এধরনের অভিযান মোংলা থানা পুলিশ অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।