1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

কয়রায় কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

কয়রা প্রতিনিধি : বুধবার সকালে হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে মহাগ্রন্থ আল-কোরআনের অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা জামায়েত অফিস মোড় থেকে সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া মিছিলটি কয়রা সদরের মধুর মোড়ে এসে শেষ হয়। মিছিলে এলাকার ধর্মীয় সংগঠন, ইমাম ও সাধারণ গণ্যমান্যরা অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যারা মহাগ্রন্থ আল-কুরআনের অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে—তাদের বিরুদ্ধে দ্রুত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে সামাজিক অশান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ড কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে সবাইকে আরও একতাবদ্ধ হতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ মিজানুর রহমানসহ হাফেজ কল্যাণ পরিষদের সদস্যগণ — হাফেজ আব্দুস সালাম (মদিনাবাদী), হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম, হাফেজ মোঃ শাহিন আলম, হাফেজ মুহাঃ মাহমুদুল হাসান, হাফেজ মোঃ রোকনুজ্জামান তাশরিফ, হাফেজ মোঃ ফরহাদ হোসাইন, হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন আজহারী, হাফেজ মোঃ রবিউল ইসলাম (জিহাদী), এস.এম. সাব্বির হোসাইন প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং প্রশাসনকে দ্রুত সুনির্দিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।