1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

চলতি মাসেই স্বীকৃতি পেতে যাচ্ছে ভোমরা শুল্ক স্টেশন ‘কাস্টমস কমিশনারেট’

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: ভোমরা শুল্ক স্টেশনকে ‘কাস্টমস কমিশনারেট’ হিসেবে স্বীকৃতির সম্ভাবনা রয়েছে চলতি অক্টোবর মাসে। এই স্বীকৃতি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং ভোমরা বন্দরের আর্থিক ও প্রশাসনিক গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।
ভোমরা কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, পূর্ব ঘোষিত সার্বিক অবকাঠামো উন্নয়ন ও অগ্রগতির প্রতিশ্রুতি পূরণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৭ আগস্ট কমিশনারেট স্বীকৃতির উদ্যোগ গ্রহণ করা হলেও কিছু স্বার্থান্বেষী মহলের প্রভাবের কারণে কার্যক্রম বিলম্বিত হয়। তবে সব বাধা অতিক্রম করে অক্টোবরেই স্বীকৃতি আসার সম্ভাবনা রয়েছে।
ভোমরা বন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানিকারকরা জানান, দেশের ভৌগলিক অবস্থান বিবেচনায় দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থাপনায় ভোমরা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের ১৮টি স্থল বন্দরের মধ্যে এটি আমদানি-রপ্তানিতে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।
অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কাস্টমস কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। নব নির্মিত কমপ্লেক্সটি উদ্বোধন করা হয় ২০২৪ সালের ২১ জুন, যেখানে রয়েছে:
সাততলা বিশিষ্ট প্রশাসনিক ভবন; তিনতলা যাত্রী সেবা ও ব্যাগেজ স্ক্যানিং ভবন; চারতলা অফিসার্স কোয়ার্টার; পাঁচতলা ডরমিটার এবং দুইতলা কাস্টমস কমিশনারের বাস ভবন।
বর্তমানে শুধু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে কমিশনারেট স্বীকৃতি পাওয়ার অপেক্ষা রয়েছে। বন্দরের অবশিষ্ট অবকাঠামো উন্নয়নের কাজও চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে: নতুন ও বৃহৎ ওয়্যারহাউস ও শেড নির্মাণ; গাড়ি পার্কিং ইয়ার্ড; বন্দর অভ্যন্তরে উন্নত ও টেকসই সড়ক নির্মাণ এবং জমি অধিগ্রহণসহ স্থল বাণিজ্যের প্রাতিষ্ঠানিক উন্নয়ন।
ভোমরা কাস্টমসের প্রশাসনিক কর্মকর্তারা জানান, কমিশনারেট স্বীকৃতি আসলে বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। এর ফলে রাজস্ব অর্থনীতিতে অবদান বাড়বে এবং দেশের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।