1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

তালায় পাট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা বাজার সংলগ্ন নাথপাড়ায় প্রবীণ পাট ব্যবসায়ী বৈদ্য নাথের (৮০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে পাশের বাড়ির সুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে তালা সার্কেল এএসপি মোঃ নুরুল্লাহ, তালা থানার ওসি মো. মাইনউদ্দিন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলঅম ফারুক ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিবেশী মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে বৈদ্যনাথ ভাত খেয়ে কোনো এক সময় বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ সুপারি বাগানে পড়ে থাকতে দেখা যায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।