1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

দাকোপে বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার উপকূলীয় দাকোপের বটবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১৫০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদী গর্ভে বিলীন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। পানির নীচে তলিয়ে রয়েছে প্রায় কয়েক হাজার হেক্টও রোপা আমন ধানের ক্ষেত। ভেসে গেছে কয়েক লক্ষ টাকার পুকুরের মাছ। পানি বন্ধি হয়ে পড়েছে প্রায় ১ হাজার পরিবার। পাউবো ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে ভাঙন কবলিত স্থানে বাঁধ পুনঃ নির্মানের চেষ্টা অব্যহত রয়েছে। তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন গাজি জানান, চলতি অমাবস্যার গোনে ঢাকি নদীর জোয়ারের অতিরিক্ত পানির চাপে মঙ্গলবার দিন গত রাত ১২টার দিকে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে হরি মন্দির সংলগ্ন এলাকায় পাউবোর প্রায় ১৫০ ফুট ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদী গর্ভে বিলিন হয়। বুধবার সকালে ভাটায় জিও টিউবে বালি ভরে বাঁধ আটকানো চেষ্টা করা হয়। কিন্তু ব্যর্থ হওয়ায় দুপুরের জোয়ারে আবার এলাকায় পানি ঢুকছে। বর্তমানে এলাকার অনেক লোকজন দিন রাত পরিশ্রম করে বাঁধ পুনঃ নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতি দ্রুত বাঁধ আটকাতে না পারলে আমন ফসলসহ জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, সকালে ভাঙন কবলিত স্থানে বাঁধ আটকানো চেষ্টা চলছিল কিন্তু নদীতে জোয়াওে পানি ভর্তি হয়ে যাওয়ায় সম্ভব হয়নি। সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি পরবর্তী জোয়ার আসার পূর্বে বাঁধ আটকাতে পারবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।