1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা। ছবি: খবর সংযোগ
‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সাইদুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
জবিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতীক কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম ও সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম। প্রবীণ দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সুশান্ত কুমার ঘোষ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরা সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. রোকনূজ্জামান।
আলোচনা সভার আগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও জেলার প্রবীণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।