1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

যশোরে ২ পক্ষের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৬

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চঞ্চল গাজী ওই গ্রামের মধু গাজীর ছেলে।
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রতিবেশী রবিউল ও বেলাল মাদক কারবার ও চোরাচালানের সঙ্গে জড়িত। আজ বৃহস্পতিবার সকালে রবিউল বাড়ির সামনে এক ব্যক্তিকে ডেকে মাদক লেনদেন করছিলেন। এ সময় চঞ্চলের বাবা মধু গাজী প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে চঞ্চল ও তার ভাই তুহিন ঘটনাস্থলে গেলে রবিউল, তার ছেলে মুন্না, ভাই বেলালসহ আরো কয়েকজন সেখানে উপস্থিত হন।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রে জানা যায়, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্তত সাতজন আহত হন। স্থানীয়রা আহতদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে মাদক সংক্রান্ত বিরোধে এ সংঘর্ষ বাধে এবং একজনের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন— রবিউল, বিল্লাল হোসেন ও মাহিম সাদ্দাম। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।