1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকাপড়া বাংলাদেশিরা আকাশপথ বন্ধের ৬ দিন : ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ: জাতিসংঘ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির মাসে ১০ হাজার ড্রোন তৈরি করছে ইরান! কুয়েতের উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার রাজধানীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৫০ ভরি সোনা-রুপা লুটের দাবি বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনা চালু হবে: পাট প্রতিমন্ত্রী ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু

যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পরও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল ও হামাস দুই পক্ষ স্বাক্ষর করার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ আগস্ট) রাতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ঘোষণা দেন, তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। তিনি বলেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নের ব্যাপারে সম্মত হয়েছে।’
তবে ট্রাম্পের এ ঘোষণার পরও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা নগরীর পশ্চিমাঞ্চলে হামলা করেছে বলে জানিয়েছেন আল-জাজিরার স্থানীয় সাংবাদিকেরা। বিমান থেকে ফেলা গোলা আল-শাতি শরণার্থীশিবিরের অন্তত একটি বাড়িতে আঘাত হানে। এ ছাড়া ইসরায়েলি সেনারা গাজা নগরীর দক্ষিণে সাবরা এলাকার কিছু বাড়িঘরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটান। তবে ইসরায়েলি হামলা ও বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনার ঘোষণা দেন। এতে খানিকটা ইতিবাচক সাড়া দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর ইসরায়েল তা আগেই মেনে নেয়। হামাস সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে ঘোষণা দেয়। এরপর ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করতে বলেন ট্রাম্প। কিন্তু তাঁর এ আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ ঘটনায় ১ হাজার ২১৯ জন নিহত হন বলে দাবি করে ইসরায়েল। জিম্মি করা হয় ২৫১ জনকে। তাঁদের মধ্যে ৪৭ জন এখনো গাজায় রয়েছেন। এর মধ্যে ২৫ জন আর বেঁচে নেই বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে ইসরায়েলে হামাসের হামলার দিন থেকেই গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছেন দেশটির সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত দুই বছরে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২০ হাজার ১৭৯টি শিশু।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট