1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনায় তরমুজ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

শরণখোলায় ধরা পড়া কুমিরের বাচ্চা সুন্দরবনে অবমুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

শরণখোলা অফিসঃ শরণখোলার বগি এলাকায় জেলের জালে ধরা পড়েছে একটি কুমিরের বাচ্চা। বৃহস্পতিবার সকালে কুমিরের বাচ্চাটি সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার বগি গ্রামের শাহীন ফরাজী মাছ ধরার জন্য সুন্দরবন সংলগ্ন খালে জাল পেতে রেখেছিল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাতটার দিকে খাল থেকে জাল তুলে দেখতে পায় জালের মধ্যে একটি কুমিরের বাচ্চা আটকে পড়েছে। খবর পেয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন টাইগার টিম লিডার আলম হাওলাদারের নেতৃত্বে ভি টি আর টি সদস্যরা ওই জেলের কাছ থেকে কুমিরের বাচ্চাটি উদ্ধার করেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুই ফুট দৈর্ঘ্যের কুমিরের বাচ্চাটি সুন্দরবনের তেরাবেকা ফরেস্ট টহল ফাঁড়ি সংলগ্ন নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে আলম হাওলাদার জানান। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান কুমিরের বাচ্চাটি নদীতে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।