1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

হৃদরোগে মারা গেলেন সালমানের ‘টাইগার ৩’ অভিনেতা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বিনোদন অঙ্গনে আবারও শোকের ছাঁয়া। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পঞ্জাবি অভিনেতা ও বডিবিল্ডার বরিন্দর সিং ঘুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। অভিনেতার ভাইপো অমঞ্জত সিং ঘুমান তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন।
বরিন্দরের ম্যানেজার যদবিন্দর সিং ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, হঠাৎ কাঁধে ব্যথা নিয়ে অমৃতসরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ সিনেমায় দেখা গিয়েছিল বরিন্দরকে। ‘টাইগার ৩’ ছাড়াও তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বরিন্দর রোর: টাইগার্স অব সুন্দরবনস’, ‘মরজাওয়া’ এবং ‘কাবাডি ওয়ান্স এগেইন’।
২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জেতেন বরিন্দর সিং ঘুমান। এরপর মিস্টার এশিয়া প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন।
ইনস্টাগ্রামে বরিন্দরের ফলোয়ার্স প্রায় এক মিলিয়নেরও বেশি। ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ারও পরিকল্পনা ছিল। তাঁর মৃত্যুর পর পঞ্জাবের বহু রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।
পাঞ্জাবের রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু এক শোক বার্তায় লিখেছেন, ‘পাঞ্জাবের গর্ব ইন্ডিয়ার হি-ম্যান বরিন্দর ঘুমান জির মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি কঠোর পরিশ্রম ও নিরামিষ জীবনযাপনের মাধ্যমে ফিটনেস জগতে নজির গড়েছিলেন। ওঁর জীবনযাত্রা তরুণ প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
কংগ্রেস সাংসদ ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রন্ধাওয়া লিখেছেন,’পঞ্জাবের বিখ্যাত বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর সিং ঘুমানের আকস্মিক প্রয়াণের খবর অত্যন্ত হৃদয়বিদারক। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও বহুমুখী প্রতিভার মাধ্যমে পঞ্জাবের নাম উজ্জ্বল করেছেন। ওঁর আত্মার চিরশান্তি পাক। তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।