1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

অরিজিতের সঙ্গে দ্বন্দ, অবশেষে ভুল স্বীকার করলেন সালমান

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বলিউডে সালমান খান ও অরিজিৎ সিংয়ের দ্বন্দ অনেক পুরোনো, যা নিয়ে একটা সময়ে হয়েছিল ব্যাপক আলোচনা। প্রায় এক দশক আগে শুরু হওয়া সেই ভুল বোঝাবুঝি নিয়ে এবার নিজেই মুখ খুললেন সালমান।
‘বিগ বস ১৯’-এর সাম্প্রতিক এক পর্বে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আলাপচারিতায় অরিজিৎ প্রসঙ্গ তোলেন সালমান। রবি মজার ছলে বলেন, ‘আপনার সামনে আসতে ভয় লাগছে, কারণ অনেকে বলে আমার মুখটা নাকি অরিজিৎ সিংয়ের মতো।’
এতে সালমান প্রথমে হেসে ওঠেন, পরে বিনয়ের সঙ্গে বলেন, ‘অরিজিৎ আসলে খুব ভালো ছেলে, আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল।’
সালমানের এই বক্তব্য এখন আলোচনায় সামাজিক মাধ্যমে। অনেকে মনে করছেন, তাদের এই পুরোনো দ্বন্দের অবসান ঘটছে অবশেষে।
২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে কথার বিনিময় থেকেই শুরু হয় বিতর্ক। তখন সঞ্চালক ছিলেন সালমান, আর সাধারণ পোশাকে মঞ্চে ওঠেন অরিজিৎ। সালমান মজার ছলে জিজ্ঞেস করেন, ‘ঘুমাচ্ছিলে নাকি?’ উত্তরে অরিজিৎ বলেন, ‘আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।’ উপস্থিত দর্শক হাসলেও সালমান কথাটি ভালোভাবে নেননি বলে জানা যায়।
এরপর ২০১৬ সালে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ জানান, ‘আমি কখনও সালমান ভাইকে অপমান করতে চাইনি, এটা শুধু মাত্র ভুল বোঝাবুঝি হয়েছিল।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।