1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার সকালে উপজেলার জয়মনিরঘোল এলাকার খাদ্যগুদাম সংলগ্ন পশুর নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোংলা চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, বুধবার সকালে স্থানীয়রা পশুর নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। তিনি আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর। কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় মরদেহটি পচে গেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তে কাজ চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।