1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সুন্দরবনে নৌকা ও জালসহ দুই জেলে আটক

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

শরণখোলা  অফিস: পূর্ব সুন্দরবনের শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বুধবার বিকেলে অভিযান চালিয়ে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করেছে। তিনটি ডিংগি নৌকাসহ জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাছ ধরার জাল। এ সময় ৬ জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায় বলে বনরক্ষীরা জানিয়েছেন। বনবিভাগ সূত্রে জানা যায়, শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আব্দুস সবুরের নেতৃত্বে বনরক্ষীরা বুধবার ( ২২ অক্টোবর) বিকেল চারটার দিকে নিয়মিত টহল কালে শেলারচর বনাঞ্চলের সিংগারটেক অভয়ারণ্যের খালে জেলেদের মাছ ধরতে দেখে এগিয়ে যায়। বনরক্ষীদের দেখতে পেয়ে ৬ জন জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ সময় বনরক্ষীরা তিনটি ডিংগি নৌকাসহ দুইজন জেলেকে আটক করতে সক্ষম হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাছ ধরার চরপাটা জাল। আটক জেলেরা হচ্ছেন, খুলনার পাইকগাছা উপজেলার খাটুয়ামারি গ্রামের মৃত: মফিল সানার পুত্র মোঃ লাভলু সানা (৫৭) ও একই উপজেলার বেতবুনিয়া গ্রামের মৃত: জেহের আলী গাজীর পুত্র মোঃ নজরুল ইসলাম(৫০)। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) রানা দেব বলেন, শেলারচরে আটক জেলেরা মাছ ধরার পাস নিয়ে অবৈধভাবে অভয়ারণ্যের খালে মাছ ধরার জন্য জাল ফেলেছিলো। নৌকায় পাওয়া পাস অনুযায়ী দেখা যায়, সুন্দরবনের মধ্যে পালিয়ে যাওয়া জেলেদের বাড়ী শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। এ বিষয়ে বন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে এসিএফ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।