1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

খুলনায় স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নগরীর লবণচরা থানার দরগাপাড়া খালেকের বাড়ির ভাড়াটিয়া সবুজপল্লী (৪ নং কাশেম সড়ক এর মাথায়) এলাকায় স্বামী নাজমুল হাসান (৫০) তার স্ত্রী ডলি বেগম (৪৫) কে ফল কাটা ছুরি দিয়ে আজ বৃহস্পতিবার ২৩ অক্টোবর ভোর সাড়ে পাঁচটায় ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করেছে।
ঘাতক স্বামী নাজমুল হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশী রিকশাচালক আরিফ নগরীর ল্যায়ন্স স্কুলের সামনে থেকে ধরে আনে। এলাকাবাসী তার স্বামীকে বেঁধে রেখেছেন। আব্দুর রাজ্জাক এর পুত্র
নাজমুল হাসান পেশায় একজন রাজমিস্ত্রি। ঘাতক নাজমুল হাসানের একজন পুত্র ফাহিম ২৫ এবং একটি কন্যা সাদিয়া ২২ রয়েছে। মৃত ডলি বেগম পাইকগাছা শান্তা গ্রামের মৃত আব্দুল আজিজ এর কন্যা।
এলাকাবাসী জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে পাশের ঘরেই চিল্লাপাল্লা শুনে তারা এগিয়ে গেলে রক্তাক্ত অবস্থায় ডলি বেগম কে বিছানায় পড়ে থাকতে দেখেন। ঘাতক স্বামী নাজমুল হাসান পিছনের বেড়া দিয়ে পালিয়ে যান। অন্যান্য ভাড়াটিয়ারা তাৎক্ষণিক ডলি বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কন্যা সাদিয়া জানান, প্রায় তার বাবা মায়ের সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঝগড়া বিপদের জেরে তার মাকে নিশংসভাবে হত্যা করেছেন তার বাবা।
লবণচরা থানার অফিসার্স ইনচার্জ জানান, সকালে মুঠো ফোনের মাধ্যমে এই এলাকাবাসী জানালে আমরা ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারী নাজমুল হাসানকে গ্রেফতার করি ও যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সেই ছুরি ঘটনাস্থল থেকে উদ্ধার করি। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।