1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

সালমানকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে সোহেল রানা

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সালমান শাহকে ঘিরে দেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। এবার সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে এক সময়ের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ সোহেল রানার নাম।
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সোহেল রানার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘সালমান শাহ মারা গেছে অনেক বছর আগে।
তার তো কেউ ছবি দেখেনি। তাহলে তার ফ্যান হলো কীভাবে? মানুষের থেকে শুনে বা আমাদের কাছে ইমোশনাল কথা শুনে ফ্যান হয়ে বসে আছে।’
এতেই থেমে থাকেননি এই অভিনেতা। সালমান শাহর অভিনয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি— ‘সালমান ছবি করেছে কটা? ২২টা।
কী ধরনের ছবি করেছে? একই ধরনের সিনেমা—প্রেমের ছবি। চরিত্রের বৈচিত্র্যই তো খুঁজে পায়নি। কয়েক ধরনের চরিত্র করলেই তাকে বড় শিল্পী বলতে পারতাম।’
এছাড়া সুপারস্টার শাকিব খানকে নিয়েও মন্তব্য করেন সোহেল রানা।
তার ভাষায়, ‘শাকিব খানকেও তো কদিন আগে বড় শিল্পী বলতে পারতাম না।’
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সোহেল রানার বক্তব্যকে ‘অসন্মানজনক’ বলে সমালোচনা করছেন, আবার অনেকে মনে করছেন, তিনি হয়তো নিজের দৃষ্টিভঙ্গি থেকেই বাস্তবতা তুলে ধরেছেন।
তবে সালমান শাহ ভক্তরা বিষয়টি সহজভাবে নিতে পারছেন না। তাদের মতে, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহ এক অনন্য অধ্যায়, যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সময়ের সঙ্গে আরও বেড়েই চলেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।