1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

জন্মদিনে নতুন রূপে হাজির শাহরুখ খান, ভিডিও ভাইরাল

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বলিউডের বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন আজ। আর তার জন্মদিন মানেই বাড়তি চমক। এবার শাহরুখ তার জন্মদিনে ভক্তদের চমক দিলেন। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হলো তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’–এর প্রথম ঝলক। শাহরুখ তার অফিসিয়াল ফেসবুক পেজসহ এক্সে ‘কিং’ সিনেমার ফাস্ট লুক শেয়ার করেছেন। সিনেমাটিরর পরিচালক সিদ্ধার্থ আনন্দ নিজেও এক্সে ভিডিও শেয়ার করেন। আর ভিডিওটি সামনে আসতেই সেটা মুহূর্তেই যা দাপিয়ে বেড়াচ্ছ সোশ্যাল মিডিয়া।
শাহরুখ তার জন্মদিনে রোববার (২ নভেম্বর) ‘কিং’ সিনেমার ফাস্ট লুক শেয়ার করেন। ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি এখন স্যোশাল মিডিয়াই ভাইরাল। অন্যদিকে, কয়েকদিন ধরে টুইট করে উত্তেজনা বাড়াচ্ছিলেন সিদ্ধার্থ। ৯ অক্টোবরের “টিক টক টিকটক”, এরপর একে একে “রিমেম্বার”, “অনলি”, “ওয়ান”—এই পাঁচটি শব্দে পুরো ইন্টারনেটকে ধরে রেখেছিলেন উত্তেজনায়। ভক্তরা নিশ্চিতই ছিলেন জন্মদিনেই আসছে বড় ঘোষণাটি।
জন্মদিনের আগেই #AskSRK-এ এক ভক্ত যখন ‘কিং’–এর রহস্য জানতে চান, শাহরুখ মজার ছলে লেখেন—“সিদ্ধার্থ আনন্দ কিছু দেখাও তো। ফ্যানরা, আমিও ক্লান্ত এই গেসিং গেম খেলতে খেলতে… তুমি বারবার ‘রিমেম্বের দেয়ার ইজ… বলে কী টিজ দিচ্ছ?” অবশেষে পরিচালক প্রতিশ্রুতি রাখলেন। প্রকাশ করলেন কিং–এর প্রথম ঘোষণা ভিডিও, যা প্রকাশের সঙ্গে সঙ্গে ইন্টারনেটব্যাপী ঝড় তুলছে।
‘কিং’–কে বলা হচ্ছে একটি স্টাইলিশ অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ খানের চরিত্র একজন ভয়ংকর খুনির। সিনেমাটি তারকাবহুল অভিনয়শিল্পী তালিকাও চমকে দেয়ার মতো। এতে রয়েছে শাহরুখ কন্যা সুহানা খান। বাবার সঙ্গে এটাই তার প্রথম কাজ। সিনেমার মধ্যে দিয়েই বড় পর্ডায় প্রথমবার দেখা যাবে সুহানাকে। অন্যদিকে কিং সিনেমায় আরও রয়েছেন,
দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, অরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মাসহ আরও অনেকেই। এমনকি সিনেমার বাড়তি চমক দিতে রানি মুখার্জিও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে এবং আগামী বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে। শাহরুখ–সিদ্ধার্থ জুটির এই নতুন কাজ নিয়ে বলিউডজুড়ে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।