1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে দুই সীমান্তে ঠেলে দেওয়া ২১ জনকে সরিয়ে নিল বিএসএফ ড. ইউনূসের বিরুদ্ধে এমপি শেখ মজিবুরের মামলার আবেদন ‘চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখে ব্যবস্থা’ পুশইনের শঙ্কায় সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, তিন শহরে বিস্ফোরণ পলাতক সাবেক ডিবি প্রধান হারুনের সম্পদ জব্দে আইনি প্রক্রিয়া শুরু মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উপজেলা কমিটি গঠন নিজের দৃড় মনোবল প্রবল ইচ্ছা শক্তি থাকলে সফলতা যে ধরা দিবেই তারই উদাহরণ রিপন দাস

ছবি বিকৃতি করার ঘটনায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন।
‎সোমবার (৩ নভেম্বর) শাহবাগ থানায় হাজির হয়ে তিনি মামলাটি দায়ের করেন।
‎‎সাইবার সুরক্ষা আইনে দায়ের করা এ মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে মুজতবা খন্দকারকে। যার পদবী হিসেবে উল্লেখ করা হয়েছে সাংবাদিক ও অ্যাক্টিভিষ্ট। পাশাপাশি, ২ নম্বর আসামি হিসেবে মহিউদ্দিন মোহাম্মদ,৩ নম্বর আসামি হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভান নামে একজনসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।
‎‎‎তিনি তার ফেইসবুক পোস্টে বলেন, শেহরীন আমিন ভূঁইয়া ম্যাম তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আমি সার্বিক সহায়তা করেছি। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।
‎এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূইয়া আমাদের থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।