1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর তালার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ দাকোপে সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা অগ্রনী ব্যাংক এজেন্ট শাখা জীবিকার তাগিদে স্বপ্ন বুনছেন এক সংগ্রামী নারী পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ, লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা ঈদের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা জ্বালানির মজুদ এক লাখ ৩৬ হাজার টন, দাম বাড়ার শংকা নেই মার্কিন নাগরিকদের ১৪টি দেশ ছাড়ার আহ্বান, সহায়তা মিলবে না ইসরায়েলে দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিধসে ১৮ জনের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ার মধ্য জাভায় প্রবল বৃষ্টির কারণে দুটি অঞ্চলে হওয়া পৃথক ভূমিধসের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মধ্য জাভা প্রদেশের দক্ষিণ উপকূলীয় চিলাচাপ রিজেন্সির চিবেউইং গ্রামে এক ডজনের মতো বাড়ি ভূমিধসে চাপা পড়ে।
লোকজন তিন থেকে আট মিটার (১০ থেকে ২৫ ফুট) মাটির নিচে চাপা পড়ায় তাদের বের করে আনতে উদ্ধারকারীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
চিলাচাপের এই ভূমিধসে অন্তত ১৬ জন মারা গেছেন এবং ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ দপ্তরের প্রধান এম আবদুল্লাহ।
সোমবার প্রকাশিত স্থানীয় একটি গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, চিলাচাপে মাটি সরাতে এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। তবে গভীরতা বাড়ায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছিল।
এদিকে, শনিবার মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে পৃথক আরেকটি ভূমিধসে দুজন মারা গেছেন। ওই ঘটনায় ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে সোমবার জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এতে প্রায় ৩০টি বাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের বর্ষা মৌসুম সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং তা এপ্রিল পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সময়ে প্রবল বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি থাকে খুব বেশি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট