1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কয়রায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণ ফুলতলায় গৃহবধুর শ্লীলতাহানি প্রতিবেশি যুবক গ্রেফতার খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ : হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

ডুমুরিয়ার মানুষের কাঁদিয়ে বিদায় নিলেন ইউএনও মুহাম্মদ আল-আমিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলায় ১ বছর ৮ মাস দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। ১৮ নভেম্বর ২০২৫ ছিল তাঁর শেষ কর্মদিবস। দায়িত্ব শেষ করে তিনি ডুমুরিয়াবাসীর উদ্দেশে এক আবেগঘন বিদায়ী বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি সহযোগিতা, ভালোবাসা ও সমর্থনের জন্য স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

মুহাম্মদ আল-আমিন জানান, ২১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে ডুমুরিয়ার ইউএনও হিসেবে যোগদানের পর এই সময়টুকু তাঁর কর্মজীবনের এক মূল্যবান অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, জলাবদ্ধতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান ও নাগরিক সেবার মানোন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। কোথাও ব্যর্থতা থেকে থাকলে তার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।

বিদায়ী বার্তায় ইউএনও আল-আমিন উল্লেখ করেন, ডুমুরিয়াকে একটি উন্নত, নিরাপদ ও মানবিক উপজেলা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসার যোগ্য। দল-মত নির্বিশেষে কৃষি ও মৎস্যসমৃদ্ধ ডুমুরিয়ার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দায়িত্বের শেষ দিনে তিনি বলেন, “ডুমুরিয়ার প্রতি আমার ভালোবাসা ও মমতা সবসময় অটুট থাকবে। ভবিষ্যতে ডুমুরিয়া আরও এগিয়ে যাবে—এই বিশ্বাস নিয়েই বিদায় নিচ্ছি।”

নিজের ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করে ইউএনও মুহাম্মদ আল-আমিন ডুমুরিয়াবাসীর প্রতি অনিঃশেষ ভালোবাসা ও শুভকামনা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।