1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে আ.লীগ–যুবলীগ নেতা কারাগারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের উপশহর এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোতোয়ালি থানার এসআই শাহিনুর রহমান জানিয়েছেন,রোববার রাত (১৬ নভেম্বর) শহরের বকচর হুশতলা ও শেখহাটি বাবলাতলা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন বকচর হুশতলা এলাকার হাফিজুর রহমান বটুর ছেলে, যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, এবং শেখহাটির মৃত আব্দুর রহিমের ছেলে, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী তুহিন হোসেন রাহুল। বাস পুড়ানোর ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার বিবরণে জানা যায়,গত ১১ নভেম্বর যশোর হতে মাগুরামুখী একটি বাস (নম্বর: মাগুরা–জ–১১–০০০৭) ট্রিপ শেষে উপশহর এলাকার পার্কের রাস্তার সামনে রাখা হয়। পরদিন ১২ নভেম্বর ভোরে দুষ্কৃতিকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের মালিক কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার প্রেক্ষিতে তদন্তের অংশ হিসেবে দুই নেতাকে আটক দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।