1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বিপ্লব পরবর্তী এ দেশের রাজনীতিতে বাকশালের দোসরদের স্থান হবে না : মামুনুল হক

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, দেশ এখন দুইভাগে বিভক্ত। একটি ক্ষুদ্র অংশ ৭২এর বাকশালী এবং অপরটি চব্বিশের গণ অভ্যুত্থানের পক্ষের দেশপ্রেমিক গোষ্ঠী। প্রতিটি রাজনৈতিক দলকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। বিপ্লব পরবর্তী এ দেশের রাজনীতিতে ৭২এর বাকশালী দোসরদের স্থান হবে না।
আজ মঙ্গলবার রাত ৯ টায় প্রেসক্লাব যশোরের আব্দুল মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় জুলাই সনদের আইনি ভিত্তি তৈরিতে গণভোটের পৃথক আয়োজন না হওয়ায় হতাশ ব্যক্ত করেন তিনি। বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে দিয়ে জুলাই সনদের তাৎপর্যকে হ্রাস করা হয়েছে। জুলাই সনদ এ দেশের ইতিহাসে অন্যতম একটি সনদ। এরজন্য প্রযোজ্য গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সাথে হতে পারে না। তারপরও যদি গণভোট হয় তাহলে ৫ আগস্টের মত ঐক্যবদ্ধ হয়ে হ্যাঁ ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জুলাই সনদকে অকার্যকর করতে, জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ভিনদেশী চক্র ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের কাছে এ দেশ ছেড়ে দেয়া যাবে না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বিজয়ী করতে হবে। এজন্য মাঠে ময়দানে, জনগণের দোরগোড়ায় যেতে হবে। কারণ এ সনদ আগামীর বাংলাদেশে মুক্তির দুয়ার খুলবে।
মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশে সংখ্যালঘুদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইসলামী শক্তি ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের নিয়ে ধান্দাবজির রাজনীতি বন্ধ করা হবে। তাদের অধিকার নিশ্চিত করা হবে।
খেলাফত মজলিস যশোর জেলার আমীর মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা অলিউল্লাহ মাহমুদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।